রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গজারিয়ায় আগুনে পুড়ে ছাই ৩০ দোকান


নিউজ ডেস্ক

মুন্সিগঞ্জের গজারিয়া ভাটেরচর বাসস্ট্যান্ডে আলী আহমদ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়ন ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাত ৩টার দিকে বাজারে অগ্নিকাণ্ডে ঘটে। এতে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, প্রথমে বাজারের একটি সেলুনের দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।


এ সময় এলাকায় আশপাশের ভবনের বাসিন্দারাসহ শত শত মানুষ রাস্তায় বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গজারিয়া স্টেশনের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের ৩ ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত, কতগুলো দোকানে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান এ কর্মকর্তা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ১৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…