রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাজীপুরে ৩ বাড়ির ৫৭ কক্ষে আগুন


নিউজ ডেস্ক

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কোনাবাড়ি এলাকার এমএম গার্মেন্টস’র বিপরীত পাশে মাজার সংলগ্ন শহীদ কাজী, মেরাজ হোসেন ও খুশি বেগমের টিনশেডের তিনটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খবর পেয়ে কোনাবাড়ি ও চৌরাস্তার মডার্ন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ ঘটনায় তিনটি বাড়ির ৫৭টি কক্ষের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম এ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ১৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…