রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই


নিউজ ডেস্ক

কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার রাত ১২টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ১২টার দিকে মাধাইয়া বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। এসময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম খান জানান, অগ্নিকাণ্ডের খবরে প্রথমে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে কুমিল্লা ও দাউদকান্দি থেকে আরো ৪টি ইউনিটসহ মোট ৬টি ইউনিটের চেষ্টায় টানা ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুনের উৎস সম্পর্কে এখনও জানা যায়নি। নির্দিষ্ট করে সংখ্যাটি না বলা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

এদিকে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বাজারের ব্যবসায়ীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…