রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সরকারের সমালোচনা করতে বিরোধী দলে থাকাটা জরুরি নয়: মুজিবুল হক চুন্নু

সংগৃহীত

নিউজ ডেস্ক

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, সংসদে বিরোধী দল হতে হলে কার্যবিধি অনুযায়ী ২৫ আসন থাকতে হলেও জাতীয় পার্টির তা নেই। সেক্ষেত্রে স্বতন্ত্রদের দলে অন্তর্ভুক্তির বিষয়টি ভাবছে তার দল।   এসময় চুন্নু আরও বলেন, বিরোধী দলে থেকেই সরকারের বিরোধিতা করতে হবে এমন নয়, যে কোনো সংসদ সদস্য নিজেই সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতে পারেন।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর দূরদর্শিতার অভাবেই দলের ভরাডুবি হয়েছে। এমনটি জানিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের পদত্যাগ দাবি করে নতুন নেতৃত্ব চাচ্ছেন নির্বাচনে পরাজিত দলের নেতাকর্মীরা। এ দাবিতে বুধবার সকাল থেকে দলটির বনানী কার্যালয়ের সামনে একত্রিত হতে থাকেন নেতাকর্মীরা।

এসময় দলের নেতাকর্মীরা বলেন, জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং গঠনতান্ত্রিকভাবে পার্টিতে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব নিয়োগ করে সম্মেলনের মাধ্যমে পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করতে হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…