রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারতের মতো ইসি ও নির্বাচন ব্যবস্থা চান ফখরুল

ফাইল ছবি

নিউজ ডেস্ক

ভারতের মতো নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচন ব্যবস্থা বাংলাদেশেও ফেরাতে ভারতের নতুন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ভারতের বিরুদ্ধে নয়, তাদের কাছ থেকে ন্যায্য অধিকার ফিরে পেতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে, তার দেশে যেভাবে জনগন তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনও, তাদের নির্বাচন কমিশন এখনও যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, ১৯৭১ সালে আমরা সেই লক্ষ্যেই মুক্তিযুদ্ধ করেছিলাম। সে লক্ষ্যে কাজ করেই এখানে গণতন্ত্রকে সেভাবেই প্রতিষ্ঠা করতে চাই।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘রাজনৈতিক-অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভৌগোলিক ভাবেও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। পানি আমাদের স্বীকৃত অধিকার, কিন্তু বন্ধু দেশ পানির ন্যয্য হিস্যা থেকে বঞ্চিত করছে। তিস্তার পানি বন্টন চুক্তির কথা বললেও হয়নি। বরং তিস্তা প্রকল্প নিয়ে নতুন কথা বলছে।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার নতজানু তাই, নিজেদের সীমান্ত হত্যা বন্ধ এবং পানি সমস্যার সমাধান করতে পারছে না।’ বিএনপি মহাসচিবের অভিযোগ, এখন আওয়ামী লীগ আজিজ আর বেনজিরের। উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করছে তারা। দেশ ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলেও জানান মির্জা ফখরুল।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…