রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন-লুষ্ঠিত মালামাল হস্তান্তর

ছবি: শিবগঞ্জে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন-লুষ্ঠিত মালামাল হস্তান্তর

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ালাভাঙা-ছত্রাজিতপুর ইউনিয়ন ও শিবগঞ্জ পৌরসভার আংশিক এলাকা নিয়ে ৫১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে নয়ালাভাঙা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক চত্বরে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশরাফুল হকের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ স্থান পেয়েছেন। এছাড়া শেখ হাসিনার পদত্যাদের পর শিবগঞ্জ পৌরসভার মর্দানা ও নয়ালাভাঙা থেকে লুট হওয়া দুটি ছাগল, ছয় বস্তা পেঁয়াজ-রসুন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশরাফুল হক। একই সময় অসহায় দুজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সন্ত্রাসের জনপদ মর্দানা ও নয়ালাভাঙা এলাকায় কেউ যদি বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে তাহলে সন্ত্রাস প্রতিরোধ কমিটির মাধ্যমে তাদেরকে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে। দলমত নির্বিশেষে এলাকায় সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে ঐক্য গড়ে তোলার আহবানও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনারুল ইসলাম, ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম তারিফ মাস্টার, নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী, শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম আজম ও সাবেক কাউন্সিলর সফিকুল ইসলাম পাসবানসহ স্থানীয় বিএনপি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট তোহরুল ইসলাম।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২১ ঘন্টা ৩৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…