রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ককটেল কারিগর তরিকুল গ্রেফতার

সংগৃহীত ছবি

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সিমান্তে ককটেল বানানো কারিগর তরিকুল (২৮) কে গোপন আস্তানা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সংগৃহীত ছবি

বুধবার (০৫ ডিসেম্বর) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে র‌্যাব অভিযান পরিচালনা করে তাকে আটক করে। মূলহোতা সাইদুল ইসলাম ওরফে রানাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সিপিসি-১ র‌্যাব-৫ জানায়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবন, নির্বাচন অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটালে নিজ গোয়েন্দা দল ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে মনাকষা বাজার থেকে তরিকুল কে গ্রেফতার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তরিকুলের সরদার সাইদুল ইসলাম ওরফে রানা (৫৫) নামে গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে ০৫টি তাঁজা ককটেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় ৫টি তাঁজা ককটেল ১১টি লোহার হাশুয়া, ২টি কুড়াল সৃদশ স্টিলের পাইপ, ৫টি চাকু, ১৭টি ককটেল তৈরীতে ব্যবহৃত জর্দ্দার খালি কৌটা, ২৫০ গ্রাম বেডের ভাংগা অংশ, ৪০ গ্রাম বিস্ফোরক সদৃশ বস্তু মিশ্রিত কাচের টুকরা, ২টিলাল ও স্বচ্ছ টেপ সহ হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে এসব কথা জানায় র‌্যাব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…