রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ৩২৩ বোতল ফেনসিডিলসহ আটক-৩


মোঃ সোহেল রানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ৩ মাদক কারবারি'কে ৩২৩ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২২ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেইটের সামনে থেকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার আমনুরা টং পাড়ার আলাউদ্দিনের ছেলে আশরাফ আলী (২৬), মুনসুরের ছেলে খায়রুল ইসলাম (২২), অপরজন নামোকাঞ্চনতলা গ্রামের মৃত তৈমুর আলী'র ছেলে  মাজেদুল ইসলাম (৩০) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত আসামী সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসাট শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেটের সামনে দিয়ে একটি মাদকের বড় চালান সীমান্তবর্তী এলাকা থেকে আসছে। এমন তথ্যে র‍্যাব অভিযান পরিচালনা করে মাদক বহনকালে ৩২৩ বোতল ফেন্সিডিল সহ উক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়।



উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে এসব কথা জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন