রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোদাগাড়ীতে গহীন জঙ্গলে ২ হাজার লিটার মদ উদ্ধার আটক-২


মোঃ সোহেল রানা

রাজশাহী জেলার গোদাগাড়ী মোহনপুর ডুমুরিয়ার গহীন জঙ্গলে চোলাইমদ প্রস্ততকালে ২ হাজার লিটার মদ উদ্ধার। ২ মাদক কারবারি কে আটক করতে সক্ষম হয়েছে র‌্যাব-৫।


র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত (২৪ ডিসেম্বর) রাজশাহী জেলার গোদাগাড়ী মোহনপুর ইউনিয়নের ডুমুরিয়ায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরী সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে তাদের আটক করা হয়েছে।


আটককৃত আসামি হচ্ছেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাবু ডাইং গ্রামের মৃত দেবেন টুডু'র ছেলে শ্রী জাসদ টুডু (২৭), মৃত মাংরা মুরমু'র ছেলে শ্রী হিরালাল মরমু (৩০) কে চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে আটক করে।


র‌্যাব জানিয়েছে, গহীন জঙ্গলের ভিতরে পরিত্যাক্ত ঘরে মদের বিশাল কারখানা তৈরী করে সেখানেই তারা প্রতিনিয়ত মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী, যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী বিক্রি করে আসছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তারা দুইজন এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী।


উক্ত মাদক উদ্ধারের ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে বলে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…