রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে নৌকার প্রার্থী ডাক্তার শিমুলের গণসংযোগ-পথসভা

নৌকা মার্কা প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন

আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকা মার্কা প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর, মির্জাপুর ও কর্ণখালীসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে নৌকায় ভোট চান তিনি। পরে সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, বাংলাদেশে নৌকা হলো উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, জনগণের আস্থার প্রতীক।

শেখ হাসিনা জনগণের কথা চিন্তা করেন বলেই দেশের এতো উন্নয়ন। তিনি আরো বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় তাকে প্রধানমন্ত্রী করতে হবে। এছাড়াও তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে সরকারের উন্নয়নগুলো তুলে ধরছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা ও উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…