বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ১


কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ রুপচান রনি ((৩৫) নামে একজনকে আটক করেছে।

গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি’র সদর দপ্তর্রে প্রেসব্রিফ্রিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান।

তিনি জানান, শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপির জমিনপুর এলাকার আমবাগান দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালানের সম্ভাবনা রয়েছে। এ তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপি’র নায়েব সুবেদার লৎফর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি দল সীমান্ত পিলার ১৭৯/৬-এস হতে আনুমানিক ২’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের আমবাগানের পাশে খেলার মাঠে কৌশলে অবস্থান নেয়। এসময় আটককৃত ব্যক্তি খাসের হাটের দিকে যাবার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে টহল দল তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং তার দেহ তল্লাশি করে উক্ত অস্ত্রগুলো উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রুপচান রনি অস্ত্র চোরাচালানের বিষয়টি স্বীকার করে।

তিনি আরও জানান, রুপচান রনি গত ২৭ জানুয়ারী মোঃ করিম, সোহেল রানাসহ রায়হান কবিরকে সাথে নিয়ে ভারত হতে বাংলাদেশে অস্ত্রটি নিয়ে আসে এবং নিজ হেফাজতে রাখে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আটককৃত ব্যক্তিকে অস্ত্রসহ সোপর্দ এবং এর সাথে জড়িতসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…