রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জনতার হাতে গরু চোর আটক,পুলিশের সোপর্দ


আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি হাউসনগর গ্রামের আনারুলের হকের বাড়িতে বৃহস্পতিবার রাতে গরু চুরির প্রস্তুতিকালে বাড়ির লোকজন টের পেলে শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে গরু চোর মোঃ সেলিম রেজাকে আটক করে গ্রামবাসী।

এ সময় গরু চোরের সহযোগী মোঃ আব্দুল হাকিম, পিতাঃ আঃ রহমান গ্রামঃ হাউসনগর, কানসাট বাগানবাড়ির মোঃ আলমগীর সহ তিন চোর পিকআপ নিয়ে পালিয়ে যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সহযোগী বলে জানায় সেলিম রেজা।

স্থানীয়রা জানাই, গরু চোর সেলিম রেজা সহ তার কয়েকজন সহযোগী হাউস নগর গ্রামের চুরির প্রস্তুতি কালে বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করে সেলিম নামের একজনকে আটক করে আর তিন জন পিকআপ নিয়ে পালিয়ে যায়। সেলিমকে শিবগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

দাইপুখুরিয়া ইউনিয়নে ৫নং ইউপি সদস্য মোঃ মাইনুল ইসলাম জানান, গতরাতে বাগবাড়ি হাউসনগর গ্রামের আনারুলের বাড়িতে গরু চুরি করতে গেলে গ্রামবাসী ধাওয়া করে সেলিম রেজা নামে এক গরু চোরকে আটক করে। এসময় আরো তিনজন চোর পিকআপ নিয়ে পালিয়ে যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গরু চোরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…