রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ


সারওয়ার জাহান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার আলিনগর ইউনিয়নে আলিনগর স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেতু কতৃপক্ষ, সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব শরীফুন্নেসা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজিউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক জিন্নাউল আউয়াল ও সেতাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল।

বেলা ১১ টায় রহনপুর পৌরসভার প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি ও রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কমিশনের (ভুমি), গোমস্তাপুর জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক আকবর আলী।

< উপজেলার পার্বতীপুর ইউনিয়ন এর দেওপুরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি), গোমস্তাপুর জান্নাতুল ফেরদৌস। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফতাব উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।

স্ব-স্ব প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…