রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে মাদক বাল্যবিবাহ, ইভটিজিং জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত


চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

"শান্তি শৃংখলা ঐক্য প্রগতি" পুলিশের এই স্লোগান কে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ০৫ নং চককীত্তি ইউনিয়ন পরিষদে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে সোমবার (১২ ই ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার চককীত্তি ইউনিয়ন পরিষদ চত্বরে এই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেনের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান। 


চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার, মোঃ ছাইদুল হাসান বলেন, পুলিশি সেবা আরো জনবান্ধব ও গনমুখী করার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ।

অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।

‘ওপেন হাউজ ডে’ তে মাদক, জুয়া, ইভটিজিং, জঙ্গিবাদ,ডাকাতি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়, সামাজিক অবক্ষয় রোধে সুধী সমাজের দায়িত্ব-কর্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার চুরি বেড়ে যাওয়া সমস্যা সমাধানসহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।


এছাড়াও ইউনিয়ন বাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপস্থিত জনসাধারণের কথা শুনেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল জাহাঙ্গীর আলম, শিবগঞ্জ থানার ওসি তদন্ত, সুকমোল, চককীত্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা,বিটপুলিশ অফিসার খোকন চন্দ্র ভৌমিক, প্রমূখসহ ওয়ার্ড সদস্য, সংরক্ষিত সদস্য, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…