রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আনসার-ভিডিপি রাষ্ট্রপতি পদক পেলেন শিবগঞ্জের শহিদ


আব্দুল কাদের

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপিতে) সাহসিকতা এবং সেবামূলক কাজের জন্য ‘রাষ্ট্রপতি’ গ্রাম প্রতিরক্ষা দলের পদক পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর ১নং ওয়ার্ডের ভিডিপি দলনেতা শহিদ ইসলাম ।

শিবগঞ্জের ইতিহাসে তিনি এই প্রথম এই পদক পেলেন। সহিদ ইসলাম কানসাট ইউনিয়ানের পার্বতীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। সে ২০০৬ সালে বাংলাদেশ আনসার ভিডিপি সদস্য ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করে।

স্থানীয় ও জাতীয় নির্বাচনে সঠিক ভাবে দায়িত্বপালন, দূর্গাপূজার ডিউটি, করোনাকালীণ সময়ে এক নিষ্ঠভাবে দায়িত্ব পালন , অফিস কর্তৃক বিভিন্ন সময় চেকপোস্ট ডিউটি ও পুলিশের কাজে সহায়তা করা, বাল্য বিয়ে বন্ধ ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা পালন করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মাননা পদক তুলে দেন।

রাষ্ট্রপতি গ্রাম প্রতিরক্ষা পদক প্রাপ্ত শহিদ ইসলাম লেন, আমার জীবনের চাওয়া পাওয়া সবটুকু পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার তুলে দিয়েছেন। আসলে আমি কাজ করি পদক পাওয়ার উদ্দেশ্য নয়, দেশ ও মানুষের সেবা করার জন্য নিজেকে নিয়োজিত রেখেছি, আমি সারা জীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ।

মেহেদী হাসান নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, শহিদ ইসলাম রাষ্ট্রপতি’ গ্রাম প্রতিরক্ষা দলের পদক( সেবা) পেয়েছেন। শুধু শহিদ আনন্দিত হয়নি এখানে চাঁপাইনবাবগঞ্জবাসী আনন্দিত হয়েছে। আমরা গর্বিত। শিবগঞ্জ উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার বলেন, নিষ্ঠাবান, পরিশ্রমী , শৃঙ্খলা বোধ, দায়িত্বশীল এ সকল গুন তার মধ্যে আমি লক্ষ্য করেছি।

তিনি রাষ্ট্রপতি’ গ্রাম প্রতিরক্ষা দলের পদক( সেবা) পাবার জন্য যোগ্য ছিলেন। আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। শহিদ ইসলাম শিবগঞ্জবাসীর মুখ উজ্জ্বল করেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…