রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

শোভাযাত্রা

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরে "নারীর সম অধিকার, সমসুযোগ - এগিয়ে নিতে হোক বিনিয়োগ" প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ূন রেজা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা প্রকল্প) তাকদিরা খাতুন, ডাসকো ফাউন্ডেশন গোমস্তাপুরের ইউনিট ম্যানেজার আবুল বাসার, নারী নেত্রী শিরিন আকতার প্রমূখ।

অনুষ্ঠানে নারী জাগরণের কবিতা আবৃত্তি করেন চৌডালা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা সিফাত আরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, কিশোর কিশোরী শিক্ষক ও ক্লাবের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…