সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রাচীন বিদ্যাপীঠ লোকনাথ স্কুলের ৭৭ ব্যাচের বর্ষপূর্তি


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

পদ্মা বিধৌত শিক্ষানগরী রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লোকনাথ উচ্চ বিদ্যালয়ের এসএসসি'৭৭ ব্যাচের বর্ষপূর্তিতে স্মৃতিচারণ ও নন্দন শিল্প সন্ধ্যার বর্ণিল আয়োজন করা হয়।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় নগরীর ভূবন মোহন পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মান্নান শেখ। পরে প্রাক্তন শিক্ষক ও ৭৭ ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন লোকনাথ স্কুলের প্রধান শিক্ষক ফিরোজা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর জান্নাতুল ফেরদৌস। সেরতাজ আলী'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন লোকনাথ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৭৭ ব্যাচের আহ্বায়ক শেখ মোহাম্মদ আদম ও সদস্য সচিব নাজমুল হুদা।

স্মৃতিচারণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে অংশগ্রহন করেন ৭৭ ব্যাচের শিক্ষার্থীবৃন্দসহ উত্তর বঙ্গের নৃত্য শিল্পের জনক সংগঠন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…