রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


নিউজ ডেস্ক

সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে। <আজ রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগ ও অংগ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নাচোল থানাপুলিশ, পল্লী বিদ্যুৎ, সাব-রেজিস্টারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের ম্যুরালে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়। <পুস্পস্তবক অর্পণের পর জাতির জনক, মুক্তিযুদ্ধে শহীদ, জেলখানায় নিহত জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।< সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনাসভা ও সরকারীভাবে সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা। <জাতির জনকের ১০৪তম জন্মবার্ষিকীর আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকার, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার। <আলোচনা শেষে শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় জিয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এদিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনাসভা ও দোয়া মোনাজাত করা হয়।< অন্যদিকে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…