রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৪


নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ 'ক' সার্কেল পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া ও চুনাখালি এলাকায় এ অভিযান চালায়। আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়ার মোঃ আবুল কালামের ছেলে মোহাম্মদ হোসেন (৩৬), চক আলমপুরের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মাসুম রহমান(৩৮), কৃষ্ণগোবিন্দপুর গ্রামের মোঃ আকতারুল ইসরামের ছেলে হামিদ আলী (২৬) ও চুনাখালি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে রুবেল আলী (৩২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চিাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন সাড়ে ৭ কেজি গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিলসহ ৪ জনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ 'ক' সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি দল রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়াস্থ জনৈক মোহাম্মদ হোসেনের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে উক্ত ২জন ব্যক্তিকে গাঁজাসহ আটক করে। একই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ৭ বোতল ফেন্সিডিলসহ হামিদ আলী ও রুবেল আলীকে আটক করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…