রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় পুরাতন ষ্টেডিয়ামে সোয়া ৮টায় ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে

ছবি: পুরাতন জেলা ষ্টেডিয়ামে

কামাল সুকরানা

চাঁপাাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৫টি উপজেলায় ৫৩৫ টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

জেলা শহরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় পুরাতন জেলা ষ্টেডিয়ামে এবং নিমতলাস্থ ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সোয়া ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া কিছু খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

তবে, ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা দিলে জেলা মডেল মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ ও কোর্ট জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে নামাজ অনুষ্ঠিত হবে বলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।

এরইমধ্যে জেলার প্রতিটি ঈদগাহ মাঠ রং ও পরিস্কার-পরিচ্ছন্ন করে নামাজ আদায়ের জন্য পরিবেশ তৈরী করা হয়েছে। জানা গেছে, জেলার ৫টি উপজেলায় ৫৩৫ টি ঈদগাহে বা খোলা জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৭১টি , শিবগঞ্জে ১৫৯ টি, গোমস্তাপুরে ১১৪ টি, নাচোলে ৬০ টি এবং ভোলাহাটে ৩১টি ঈদগাহসহ খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে আবহাওয়া অনুুকুলে থাকলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জেলা শহরের পুরাতন ষ্টেডিয়ামে এবং সকাল সোয়া ৮ টায় নিমতলাস্থ ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।

তবে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বিকল্প হিসেবে জেলা মডেল মসজিদসহ অন্যান্য মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…