রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জের মরদানা শতাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

ছবি: সংগৃহীত

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সন্ত্রাসী জনপদ নামে খ্যাত মরদানায় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

শনিবার সকালে শিবগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ড মরদানা আইয়ুব বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মরদানা গ্রামের আইয়ুব বাজারে প্রায় দেড় শো ককটেল বিস্ফোরিত হয়েছে।

গত শুক্রবার একই সময়েই প্রায় ২৫-৩০টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এলাকাবাসী আরো জানান, মরদানায় সাবেক কাউন্সিলর আবদুস সালাম ও খাইরুল আলম জেমের অনুসারীরা মাঝে মধ্যেই ধরণের ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে আসছে।

আতঙ্কে অনেকেই বাড়ি থেকে পালিয়েছে। শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজম আলী বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মরদানার আইয়ুব বাজারে ককটেল বিস্ফোরণসহ সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে আসছে।

তবে সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমের মৃত্যুর পর ককটেল বিস্ফোরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় সকালে দেড়’শো ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ আসার পর ককটেল বিস্ফোরণ বন্ধ হয়। এ ঘটনায় এলাকার ইউসুফ আলী কাচুসহ কয়েকজনকে করেছে থানা পুলিশ।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। সকালে ঘটনাস্থলে পৌঁছানোর আগে প্রায় ৪০টি ককটেল বিস্ফোরণ হয়েছে। কেউ হতাহত হয়নি। এখানে স্থানীয় দুটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে আসছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…