রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: বিজ্ঞান বিষয়ক কর্মশালা

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ মে) রহনপুর মুক্ত মহাদল দল স্কাউট গ্রুপের আয়োজনে "বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন এই সমৃদ্ধি" এ প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে Digester Management workshop For Students বিষয়ে  উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন কর করা হয়।

সংগঠনের সভাপতি শারফুদ্দীন আহমেদর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খাঁন। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক  সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্ত মহাদল স্কাউট গ্রুপের কোষাধক্ষ নাজিমুদ্দীন সরকার হীরা, সহ-সভাপতি নাজমুল হক, নুরুজ্জামান বাবু , সম্পাদক মফিজ আহমেদ নাদিম প্রমুখ।

দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারি প্রোগ্রামার মামুনুর রশিদ, কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীর কো- অর্গানাইজার ইঞ্জিনিয়ার আরিফুল হক জকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার ও বিএডিজিই'র এম আই এস কনসালটেন্ট আসাদুজ্জামান চন্দন।

দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বই পড়া, বিজ্ঞানভিত্তিক কুইজ, কবিতা আবৃতি, বিতর্ক প্রতিযোগিতার বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…