সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে।

শনিবার (পহেলা জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ।

চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময়ের মধ্যে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ বয়সী ২ লাখ ২৮ হাজার ৮৮৫ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজির আহমেদ, সিভিল সার্জন অফিসের ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবনসহ অন্যান্যরা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…