সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পৌরসভার ৬টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁইনবাবগঞ্জ পৌরসভার ৬টি ওয়ার্ডে সিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

জানা গেছে, আব্দুল ওদুদের টিআর প্রকল্প হতে এসব রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এসব কাজের মধ্যে ২ নং ওয়ার্ডের মৃধাপাড়াতে  রাস্তা  সিসি করণ, ৪ নং ওয়ার্ডের ঈদগাহ সংলগ্ন দারিয়াপুরে রাস্তা সিসি করণ, ৬ নং ওয়ার্ডের ফুলবাগান গ্রামে ড্রেন নির্মাণ, ১৪ নং ওয়ার্ডের আজাইপুরে ড্রেনসহ সিসি রাস্তা, ১৫ নং ওয়ার্ডের বালুবাগানে রাস্তা  ও ১২নং ওয়ার্ডে ২০৮নং চরমোহনপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রটেকশান ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন আব্দুল ওদুদ। 

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরিপুর সাহা পাড়ায় শেখ হাসিনা সেতুর সংযোগ রাস্তায় ব্রিজ নির্মাণ কাজের গুণগতমান ও অগ্রগতি পরিদর্শন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।

এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…