সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

ছবি: চাঁপাইনবাবগঞ্জ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

"স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক" এ প্রতিপাদ্য'কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস চত্তরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাও, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা ভূমি অফিসার আঞ্জুমান সুলতানা।

উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, জনগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। এছাড়াও উক্ত আয়োজনে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণের মাঝে চেক বিতরণ করা হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…