রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: দুর্নীতি বিরোধী মানববন্ধন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন, রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার (১০ জুন) উপজেলা সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুসহাক আলী। 

ফাইনাল রাউন্ডে "প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের প্রধান কারণ" বিষয়ে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

শ্রেষ্ঠ বক্তা নির্বাচত হয় চ্যাম্পিয়ন দলের আফিফা ইয়াসমিন। মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন।

বিচারক হিসেবে ছিলেন রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, খড়কাডাংগা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুজ্জামান বাবু, গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব।

আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা ও পুরস্কার বিতরণের পর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…