রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেনের উদ্বোধন

ছবি: ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে আম পরিবহনের বিশেষ ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে।


সোমবার (১০ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছমিনা খাতুন, পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী আসাদুল হক, রাজশাহী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ প্রমুখ।

স্টেশনমাস্টার মোহাম্মদ ওবায়দুল্লা জানান, আজ সকাল ৯টা থেকে স্টেশনে আম বুকিং নেওয়া শুরু হয়েছে। এছাড়াও রহনপুর স্টেশন থেকে ১ হাজার ২০ কেজি এবং চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ৭৮৫ কেজি আম নিয়ে গেছে এ বিশেষ ট্রেনে। এ ট্রেনে আম ছাড়াও শাকসবজি, ডিমসহ অন্যান্য কৃষিপণ্য পরিবহন করা যাবে বলে জানান তিনি।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পাঠাতে প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ১ টাকা ৪৮ পয়সা। এবার আমের মৌসুমে কোরবানির ঈদ হবার জন্য এ বিশেষ ট্রেনে আগামী বুধবার থেকে তিন দিন গরুও পরিবহন করা যাবে। এ জন্য এবার এ ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন’। উদ্বোধন শেষে আম নিয়ে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…