রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি কোরবানির পশু নিয়ে ঢাকায় গেল বিশেষ ট্রেন

ছবি: ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে কোরবানির গরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ৪টি ওয়াগনে ৮০টি কোরবানির পশু নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন।

ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু না করে ম্যাংগো স্পেশাল ট্রেনের ওয়াগনে কোরবানির পশু পরিবহন শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১২ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে চতুর্থবারের মত ট্রেনে গরু পরিবহন কার্যক্রম শুরু করে। ৮০টি পশুর মধ্যে ৭১টি গরু বাকি ০৯টি ছাগল। এই ৮০টি পশুর রাজস্ব আদায় ৬১ হাজার ৮৮০ টাকা। এ ট্রেন একটানা তিন দিন অর্থাৎ ১৪ জুন পর্যন্ত চালু রাখবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

রেলওয়ে বিভাগ সূত্র থেকে জানা গেছে, ক্যাটল স্পেশাল ট্রেনটি এবার যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করবে। বিকেল ৪টায় রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনসহ ১৫টি স্টেশন থেকে আম ও পশু তোলা হবে। আম ও পশু পরিবহনকারী ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ বলেন, গত সোমবার আম পরিবহনের মধ্য দিয়ে ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেনটির যাত্রা শুরু হয়।

আজকে ৮০টি পশু ঢাকায় পাঠানোর মাধ্যমে পশু পরিবহনের আনুষ্ঠনিকতা শুরু হলো। যমুনার পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ট্রেনটি যাওয়ায় গতবারের তুলনায় ৩ হাজার ৬৫০ টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…