রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে রিকশা চালকদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পাইনবাবগঞ্জ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুতে  অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে  টোলঘর ঘিরে অবরোধ করেছে রিকশা শ্রমিকরা। এসময় সেতুতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গতকাল (০৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।  এসময় মহানন্দা সেতুতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়।

সূত্রে জানা গেছে, পূর্বে মহানন্দা সেতু পারাপারের সময় খালি রিকশায় কোনো টোল নেওয়া হতো না। শুধুমাত্র যাত্রীবাহী রিকশার ক্ষেত্রে ৫ টাকা টোল আদায় করতো। কিন্তু গত ০১ জুলাই থেকে নতুন ইজারাদার দায়িত্ব নেওয়ার পর খালি এবং যাত্রীবাহী রিকশা থেকে অতিরিক্ত ১০ টাকা টোল আদায় শুরু করে।  এ ঘটনার প্রতিবাদে রিকশা শ্রমিকরা টোলঘর ঘেরাও করে বিক্ষোভ করেন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) মেহিদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টোলের ব্যাপারে আশ্বাস দেওয়া হলে রিকশা শ্রমিকরা চলে যায়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…