রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, আক্রান্ত ৩

ফাইল ছবি

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের দংশনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া পৃথক স্থানে শিশুসহ তিনজন আক্রান্ত হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের সায়েম আলীর স্ত্রী জেসমিন বেগম (২৮)।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নিজ বাড়িতে সাংসারিক কাজ করার সময় ইঁদুরের গর্তে পা পড়লে গর্তে থাকা একটি সাপ তাকে দংশন করে।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে বেলা ১১টার দিকে মারা যান তিনি।

তিনি আরও জানান, সকাল ৯টার দিকে নিশিপাড়া মাঠে ঘাস কাটতে যায় একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সানাউল্লাহ (১১)। এ সময় সাপের দংশনে আক্রান্ত হয় সে। এছাড়া বোগলাউড়ি বহিরাপাড়া মাঠে নিজ জমিতে সেচ দিতে গিয়ে সাপের দংশনে আক্রান্ত হন একই গ্রামের রুস্তম আলীর ছেলে এসলাম আলী (৫০)।

এদিকে বোগলাউড়ি মাঠে জমিতে সেচ দিতে যান একই গ্রামের ভাদু আলীর ছেলে আনারুল ইসলাম (৪০)। এ সময় তিনি সাপের দংশনে আক্রান্ত হন। তবে আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্থানীয় কবিরাজের নিকট প্রাথমিক চিকিৎসা নেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…