রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পানিবন্দি মানুষদের পাশে বিএনপি নেত্রী শুচি

ছবি: বিএনপি নেত্রী শুচি

আব্দুল কাদির

ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ ছেড়ে দেওয়ায় টানা কয়েকদিন ধরে ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ আশপাশের জেলার মানুষগুলো পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। পানিবন্দি লাখো লাখো মানুষের পাশে দাড়ানোর নিদের্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নির্দেশনায় বিএনপির অঙ্গসংগঠন মহিলাদলের চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারন সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি আর্থিক সহায়তা করেছেন। স্থানীয় ত্রাণ তহবিল সংগ্রহ করা কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বন্যাকবলিতদের কাছে তিনি এ অর্থিক সহায়তা প্রদান করেন।

অর্থিক সহায়তা প্রসঙ্গে শুচি বলেন, এমন ভয়াবহ বন্যা আগে দেখেনি। পানিবন্দি কয়েক লাখ মানুষ। ডুবে গেছে একতলা সমান সব কাঁচা-পাকা বাড়ি। বন্যার পানি বৃদ্ধি এত আকস্মিক ছিল যে মানুষের জীবনে নেমে এসেছে চরম দূর্ভোগ। তিনি আরও বলেন, সরাসরি সেখানে আমি না যেতে পারলেও কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমার সাধ্যমত আর্থিক সহায়তা দিয়ে পানিবন্দি মানুষগুলোর পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…