বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের পিটিআই মোড়ে দুগ্রুপের সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ আহত ২

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে খেলাধুলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। গতকাল (২০ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের পিটিআই মোড়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এ ককটেল বিস্ফোরণ ঘটে।

এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ডিবি সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষে আহত হয়েছেন পিটিআই বস্তি এলাকার ফারুক আলীর ছেলে রাজ হাসান ও চাঁদলাই এলাকার রফিক আলীর ছেলে জলিল।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে গেছে, গতকাল শুক্রবার বিকেলে আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু হক (নতুন) স্টেডিয়ামে খেলাধুলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে ৮ টার দিকে পিটিআই মোড়ে একটি পক্ষ ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় দুইজ আহত হয়। পরে তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া জানান, রাতে জেলা শহরের পিটিআই এলাকায় সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানা পুলিশ, সেনাবাহিনী ও ডিবি যৌথ অভিযান পরিচালনা করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…