বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে গুমের শিকার ব্যক্তির সন্ধানে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান

ছবি: স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক কারনে গুমের শিকার আরিফুল ইসলাম কে জীবিত অবস্থায় ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি লিপি প্রদান করা হয়েছে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গুমের শিকার স্বামী কে জীবিত অবস্থায় ফেরত পেতে পরিবার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

গুমের শিকার আরিফুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দেবীনগর ইউনিয়নের বাসেদ মন্ডলের টোলা গ্রামের মৃত বানী ইসরাইলের ছেলে। 

স্ত্রীর কাজেরা বেগম আবেদনে বলেন, গুমের শিকার আরিফুল ইসলাম তার স্বামী। তার একটি ছেলে একটি মেয়ে সন্তান সহ অসহায় অবস্থায় রয়েছেন। তার স্বামী আরিফুল ইসলাম একটি কোচিং সেন্টার ও প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ছিলেন। গত ২০১৭ সালের ১ জুলাই দুপুর ৩ টার সয়ম তার স্বামী আরিফুলকে সাদা পোশাকধারী ডি.বি পুলিশ পরিচয় দিয়ে কোচিং চলাকালীন সময়ে কোচিং সেন্টার থেকে উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে তার স্বামীর ব্যাপারে সন্ধান চাইলে তারা থানায় যোগাযোগ করতে বলেন। স্ত্রীসহ পরিবারের লোকজন থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ কোন অভিযোগ গ্রহন করেনি। তৎকালীন এস.পি'র নিকট তার স্ত্রী গুম স্বামী আরিফুলের সন্ধানের ব্যাপারে গেলে এস.পি কোন সহযোগিতা করেনি। বরং বিভিন্ন মোবাইল থেকে পরিবারের লোকজনকে হুমকি প্রদান করে। বলেন বেশি বাড়াবাড়ি করলে তোদেরকেও গুম করা হবে। এমতাস্থায় স্বামীকে জীবিত অবস্থায় পেতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন পরিবারটি। 

প্রসঙ্গগত উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়  ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে এ দাবি জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…