বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে নবনিযুক্ত দুই বিচারককে আইনজীবী সমিতির সংবর্ধনা

ছবিঃ নবাগত বিচারককে ফুল দিয়ে বরণ করছেন আইন জীবি সমিতির সদস্যরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সদ্য যোগদানকারী সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার আলী খোন্দকার-কে ফুল দিয়ে বরণ করে নিলেন আইনজীবী সমিতির সদস্যরা। 

মঙ্গলবার  বিকেলে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে নবনিযুক্ত বিজ্ঞ দুই বিচারককে সংবর্ধিত করার মধ্য দিয়ে তাঁদের বরণ করে নেন জেলার আইনজীবীরা। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সোলায়মান বিশু -এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. একরামুল হক পিন্টু -এর সঞ্চালনায় অভ্যর্থনা অনুষ্ঠানে বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম ও আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।

নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আইনজীবী ও সুধীজনদের উদ্দেশ্যে বলেন, একটি জেলার আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের মধ্যে সৌহাদ্যপূর্ণ সুসম্পর্ক থাকা প্রয়োজন। এর ব্যতিক্রম হলে বিচার কাজ সুষ্ঠভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাই তিনি বিচার কাজে আইনজীবীদের সার্বিক সহায়তা কামনা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…