বৃহঃস্পতিবার, ২৬শে ভাদ্র ১৪৩৩, ১০ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করার সভা অনুষ্ঠিত


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাল্যবিবাহ মুক্তকরণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের, ইউনিসেফ এর অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা সেফাউল মূলকের সভাপতিত্বে ও কমিউনিটি ফ্যাসিলিটেটর আব্দুল কাদির এর সঞ্চালনায় বাল্যবিবাহের সার্বিক পটভুমিকায় আলোচনা করেন, জেলা প্রোগ্রাম অফিসার উত্তম জেড মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাব্রিয়েল সিকদার, ফাইনান্স ও এডমিন অফিসার, প্যানেল চেয়ারম্যান-০১ মোঃ মেসবাহুল ইসলাম, কানসাট ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, তৌহিদুল আলম, সংরক্ষিত ১,২,৩ এর ওয়ার্ড সদস্য রোকসানা বেগম, সহ অন্যান্য মেম্বারগণ শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলাম, শিবগঞ্জ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা দপ্তর সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য রবিউল আলম, যুব ফোরামের কানসাট ইউনিয়ন সভাপতি ইসারুল হক, কাজি, ইমামসহ বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সহ আরো অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

কানসাট ইউনিয়ন চেয়ারম্যান সেফাউল মূলক নিজেই বাল্যবিবাহ মুক্ত ঘোষণা পত্রটি পাঠ করেন এবং কানসাট ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন। এবং তিনি আরএ বলেন, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে পর্যায়ক্রমে ইউনিয়ন প্রশাসনের আয়োজনে ইউনিসেফ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর (এসএসবিসি) প্রকল্পের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভাকে বাল্যবিবাহ মুক্তের ঘোষণা করা হবে।

উল্লেখ্য যে, গত ২৭ জুলায়-২০২৫ খ্রি: তারিখ রবিবার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন ইউনিসেফ এর (এসএসবিসি) প্রকল্পের সহযোগিতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুল ইসলাম, নিজ ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন