রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে


আব্দুল কাদির

"আমার ইউনিয়ন আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত" এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিনোদপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্তকরন ঘোষণা করা হয়েছে ।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের, ইউনিসেফ এর স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের সহোযোগিতায় বিনোদপুর ইউনিয়ন পরিষদ হলরুমে প্যানেল চেয়ারম্যান মোহাঃ কলিম উদ্দিন এর সভাপতিত্বে এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ) আব্দুল কাদির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার উত্তম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও গণ উন্নয়ন কেন্দ্রের ফাইট স্লেভারী অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস্ (এফএসটিআইপি) অ্যাকটিভিটি এর প্রজেক্ট অফিসার ফারজানা সারমিন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিজানুর রহমান, আরজেদ আলি, উজির হোসেন, নজরুল ইসলাম, ববিতা বেগম মেম্বারসহ, কাজি, ইমাম, শিক্ষক, যুব ফোরামের সদস্য, গ্রাম পুলিশ।

পরে চেয়ারম্যান মোঃ রুহুল আমিন এর পক্ষে বিনোদপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত করণের ঘোষণা পত্রটি পাঠ করেন অত্র ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

তিনি আরো বলেন, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে উপজেলা প্রশাসনের নির্দেশে এ প্রচারাভিযান বাস্তবায়ন করা হচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…