রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে জমিজমা ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূর ওপর ভয়াবহ হামলা, শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় মোসাঃ ফেরদৌসি আক্তার জাহান (৩৪) বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

লিখিত অভিযোগে ফেরদৌসি আক্তার জাহান উল্লেখ করেন, তার স্বামী মো. মাহিদুল ইসলামসহ তিনি বাগিচাপাড়া গ্রামে বসবাস করেন। গত ৩১ জুলাই (বুধবার) সকাল ৭টা ৫০ মিনিটে একই গ্রামের আনারুল ইসলাম (৫৫), তার ছেলে আবুল কালাম (৩০), রুহুল আমিন (৩৪), আব্দুস সালাম (৩৮) ও সুমন আলী (১৮) সহ অজ্ঞাতপরিচয় আরও ৭–৮ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার বাড়িতে হানা দেয়।

তিনি জানান, “লোহার রড, লাঠি, হাসুয়া ও চাইনিজ কুড়াল নিয়ে তারা আমার ওপর একযোগে হামলা চালায়। মাথা, বুক ও শরীরজুড়ে মারাত্মক আঘাত করে। আবুল কালাম শ্লীলতাহানির চেষ্টা করে টানাহেঁচড়া করে। রুহুল আমিন সোকেস ভেঙে ১ লাখ ৫৫ হাজার টাকা লুটে নেয়। তারা আমার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করে।”

ফেরদৌসি আরও বলেন, “আব্দুস সালাম লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে গেলে আমি বাঁধা দিই। এতে আমার বাম হাতের কব্জি ভেঙে যায়। রুহুল আমিন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে বাম হাতে রক্তাক্ত জখম হয়। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।”

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ফেরদৌসিকে প্রাণনাশ ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিবাদীপক্ষের একজন আব্দুস সালাম বলেন, আমরাও আহত। দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলছে। তারাই নাটক সাজিয়ে মামলা করেছে। আমরা এ ধরনের হামলা চালাইনি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা এই বর্বর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…