মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, আটক ৫


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। রোববার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় শিবগঞ্জ আমবাজার, শ্যামপুর-বাজিতপুর ও কানসাটের আব্বাস বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

আটকরা হল- উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর ইনায়েত বিশ্বাসপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে আবদুস সালাম (৪৩), কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের তোসলিমের ছেলে মনিরুল ইসলাম (৫১), শিবগঞ্জ পৌরসভার বড়চক গ্রামের বদর আলির ছেলে রাসেল আলী (৩৮), বাগানটুলি গ্রামের মৃত আব্দুলের ছেলে তোফাজ্জুল হক (৪৪) ও দূর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের লিয়াকত আলির ছেলে সুজন আলী (৪০)।

এর মধ্যে তাৎক্ষণিক রাসেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তোফাজ্জুল ও সুজনকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌফিক আজিজ। এছাড়া অপর দুজন আবদুস সালাম ও মনিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন কেজি গাঁজা।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। অপর দুজনকে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ ঘন্টা ২১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৫ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য ও সন্তানদের বিয়ের জন্য…

৫ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে জিয়া পরিবারের জন্য ইফতার ও দোয়া মাহফিল…

১লা মার্চ ২০২৬ রাত ১০:০১ / উপজেলা সংবাদ

রহনপুর মহিলা কলেজের আয়োজনে ইফতার মাহফিল