আব্দুল কাদির
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) "লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (LGCRRP)" সংক্রান্ত অংশীজনের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পৌরসভার মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আজাহার আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন, নির্বাহী প্রকৌশলী এ.কে এম তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, পৌরসভার সাবেক মেয়র জাফর আলী, পৌর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম, সাংবাদিক আহসান হাবিব, ছাত্রনেতা আল বাশরি সোহান সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ২৭ জন অংশীজন (স্টেকহোল্ডার) অংশ নেন। এ সময় তাদের এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হয় এবং পৌর এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে।