সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


আব্দুল কাদির

"প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি"এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্নাঢ্য যুব র‍্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

দিবস উপলক্ষে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল দশ ঘটিকায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে এতে সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আজহার আলী, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা, মোঃ মাহবুব আলম, ও উপজেলা মার্কেটিং অফিসার মোহাঃ আল-আমিন, যুব উন্নয়ন অফিস, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ ইশাম উদ্দিন, ও মোঃ রেজাউল করিম, সহ যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিত বেকার যুবক যুবতীসহ আরও প্রমূখ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…