সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন


আব্দুল কাদির

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ কর্মসূচির আয়োজন করে শিবগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলামের সভাপতিত্বে ও বাসসের জেলা সংবাদদাতা শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি একেএস রোকন, শিবগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ফরহাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ইমরান আলি, বাংলাদেশ প্রেসক্লাবের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেতাউর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক ফয়সাল আজম অপু, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা, সদস্য শহিদুল ইসলাম রনি, সুজনের শিবগঞ্জ পৌর কমিটির সহ-সম্পাদক মাসুম বাঙ্গালী, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, ডা. মুরাদ ও শ্রমিক ফেডারেশন নেতা আল আমিনসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এটি শুধুমাত্র একজন সাংবাদিককে হত্যা নয় বরং পুরো গণমাধ্যমের উপর আঘাতের শামিল। নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলার কারণে আজ তাদের গলা কেটে হত্যা করা হচ্ছে। কিন্তু গলা কেটে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না বলে হুশিয়ারি দেন বক্তারা।

শিগগির সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তুহিন হত্যার বিচার নিষ্পত্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…