শনিবার, ৩০শে ফাল্গুন ১৪৩২, ১৪ই মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহাম্মদপুর থেকে ১৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


আব্দুল কাদির

অস্ত্র ও মারামারি মামলায় দীর্ঘ ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ আলীকে (৩১) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার সোহবুল হকের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এসময় এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও এএসআই স্বপন কুমারসহ একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, অস্ত্র মামলায় ১৭ বছর ও মারামারি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আরিফ। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়া আরও চারটি জিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৩ ঘন্টা ৫৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৫ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৬ই মার্চ ২০২৬ রাত ০৮:৫৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রহনপুরে আমরা ৯৩ এস,এস,সি ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল