সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে শাহজাহান মিঞার পক্ষে গণসংযোগ


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার পক্ষে গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মর্দানা ও আইযুব বাজারসহ বিভিন্ন মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তারা।

এ সময় তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার রূপরেখা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানক যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা আজ জাতির মুক্তির সনদে পরিণত হয়েছে। এই ৩১ দফা কর্মসূচির মধ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, নির্বাচনী ব্যবস্থা ও শিক্ষাস্বাস্থ্য খাতে কাঠামোগত উন্নয়ন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ, যুবকর্মসংস্থান ও উদ্যোক্তা সহায়তাসহ সবই রয়েছে। ৩১ দফা কর্মসূচি পূর্ণাঙ্গ ভাবে বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, জটু বিশ্বাস, আজম ও যুবনেতা রুবেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…