রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জোর করে তুলে নিয়ে মানসিক ও বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়ন চকনরেন্দ্র গ্রামে, জলি নামে এক বাক প্রতিবন্ধী নারীকে আমড়া খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে বাড়িতে ডেকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে । ধর্ষণের পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ধর্ষক প্রতিবেশী।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী তোসলিম উদ্দীনের ছেলে মোফাসসের হোসেন ইমন গত ২২ আগষ্ট ভিকটিমের বাড়িতে গিয়ে আমড়া খাওয়ার লোভ দেখিয়ে, ইমনের বাড়িতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে জলিকে ঈশারা ইঙ্গিতে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে ঘরে তালা বন্ধ করে রেখে চলে যায় ইমন।

ভিকটিমের মা জানান ,আমার এক আত্মীয় মারা যান আমার বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে, আমি তাকে দেখতে যায়,। আমার আত্মীয়কে দেখে বাড়িতে ফিরে আমার মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজা খুজি করি। আমার মেয়েকে খুঁজে পাওয়া না গেলে, এলাকার লোকজন নিয়ে প্রতিবেশীদের বাড়িতে খুজাখুজি করি। খোঁজাখোঁজির একপর্যায়ে তসলিম উদ্দিনের ছেলে ইমনের ঘরে আমার মেয়েকে দেখতে পাই । ইমনের ঘরে আমার মেয়েকে দেখতে পেয়ে, ৯৯৯ ফোন দিলে শিবগঞ্জ থানার এসআই পিয়ারুল ইসলাম, সহ কয়েকজন পুলিশ এসে আমার মেয়েকে উদ্ধার করে, আমার কাছে রেখে যান। আমার মেয়ে আমাকে ইশারায় বলেন, আমি বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশি ইমন আমার মেয়েকে, আমড়া খাওয়ার লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষন করে।

কয়েকজন প্রতিবেশী জানান, জলি মানসিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় , কথা বলতে পারেন না, তাদের বাড়ীর পাশে মহানন্দা নদী আমরা প্রথমে ভেবেছিলাম জলি পানিতে ডুবে মারা গেছে, আমরা সবাই মিলে, নদীতে খোজাখুজি করি, খোজাখুজি করে না পাওয়ায়, আমরা একে অপরের বাড়িতে খুজে দেখি, তোসলিম উদ্দীনের বাড়িতে তালা মারা থাকায়, বাড়ীর ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি, তবে বাচ্চা ছেলেরা তোসলিম উদ্দীনের বাড়ির জানালায় উঠে দেখেন, জলি অচেতন অবস্থায় তোসলিম উদ্দীনের ছেলে ইমনের বিছানার উপর সূয়ে আছেন, পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে এসে মেয়েটিকে উদ্ধার করে তার মায়ের কাছে রেখে যান।

ভিকটিমের মামা বাদল হোসেন ও প্রতিবেশী লাইলী বেগম বলেন, ইমনের চাচা ইয়াসিন আলী পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি করেন, সেই সুবাদে এলাকায় মাদক থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই যে তারা করেন না, কেউ প্রতিবাদ করতে গেলে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। সংবাদ সংগ্রহ কালে সংবাদকর্মীদের দেখে গ্রামবাসীরা তাদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে তাঁকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহার পেয়েছি, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…