রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বন্যা দুর্গতদের পাশে উপজেলা প্রশাসন প্রাণীসম্পদ দপ্তরের, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহোযোগিতায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঁকা ইউনিয়নে বানভাসি মানুষের মাঝে ভেটেরিনারি সেবা করা হয়।

এ সময় বন্যা কবলিত এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ৭০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রায় দুইশত পরিবারকে ফ্রী গবাদিপশুর চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে কৃমিনাশকসহ বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ও পাকা ইউনিয়ন চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…