সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে বৃক্ষরোপণ


আব্দুল কাদির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

বুধবার সকালে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা সড়কের দুই ধারে এ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু ও পৌর যুবদলের আহ্বায়ক আবুল বাসারসহ অন্যরা।

পরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…