বুধবার, ২৫শে ভাদ্র ১৪৩৩, ৯ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাল্যবিবাহ মুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণা


আব্দুল কাদির

‘‘আমার উপজেলা, আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহমুক্ত’’ এই প্রতিপাদ্যে- বাল্যবিবাহমুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণা করা হয়েছে। বু

ধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে ফিরে আসা এক শিশু জীবনের অভিজ্ঞতা তুলে ধরে।

বক্তারা- বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন-সমাজ গঠনে ভূমিকা এবং শিশুর কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশন উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিও। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পরে বাল্যবিবাহ মুক্ত শিবগঞ্জ উপজেলা গঠনের লক্ষে শপথ ও বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা পত্র পাঠ করা হয়। এর আগে বাল্যবিবাহমুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষিত ফলক উন্মোচন করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন

১লা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর ফ্রি রক্তের…

১লা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা