রবিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২৩শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সোনামসজিদে গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বালিয়াদিঘীর একটি গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরি হয়েছে। সোমবার বিকালে স্থানীয়দের সহযোগিতায় সোনামসজিদ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকার মাইমুলের ছেলে আবেদ আলী (৩৪) ও দুখু মন্ডলের ছেলে জসিমকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, গত এক মাস আগে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ এলাকার তালতলা বাজার এলাকায় জালাল উদ্দিনের ঢালাই করা একটি গোডাউন ভাড়া নেন ট্রান্সপোর্ট ব্যবসায়ী আবদুস সালাম। সেখানে মেসার্স কাদের সুপার রাইস মিলের আমদানি করা ২ হাজার ৮’শ বস্তা চাল মজুদ করে ওই গোডাউনে রাখেন। গত ৪ অক্টোবর বিকালে ওই গোডাউনে ১৪২ বস্তা চাল কম দেখতে পান।

স্থানীয়রা আরও জানায়, সোমবার বিকালে এলাকাবাসীর সহযোগিতায় শিবগঞ্জ থানা পুলিশ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কাউয়ুম, আবদুল হাকিম, সফিকুল, জামাল ও আবেদ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবেদ আলী ও জসিমকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।

শিবগঞ্জ থানার এসআই কবির হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আবদুস সালাম বাদি থানায় একটি মামলা করেছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। চুরি হওয়া বাকি চাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…