সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এসব সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদীসহ অন্যরা।

অনুষ্ঠানে শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বসতবাড়িতে চাষযোগ্য ৪০০ কৃষককে ৭ ধরনের ১ প্যাকেজে সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৭০০ কৃষককে সার ও বীজ দেওয়া হয়। এর মধ্যে ১৪৫ কৃষককে লাউ, ১৮০ জনকে মিষ্টিকুমড়া, ১৯০ জনকে বেগুন ও ১৮৫ জনকে শসার বীজ দেয়া হয়েছে। প্রতিজনকে দেয়া হয় ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…