বুধবার, ২৫শে ভাদ্র ১৪৩৩, ৯ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বাইসাইকেল, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাইসাইকেল, হুইল চেয়ার, সেলাই মেশিন ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিজয়ীদের মাঝে ৭১টি বাইসাইকেল, ২৫১ জনকে সনদ ও স্কুল ব্যাগ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। একই সঙ্গে অসহায় ২৭ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ২২ নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন দেয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণিত, বিজ্ঞান ও ইংরেজী বিষয়ে মেধাবী শিক্ষার্থীরা অবদান রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন

১লা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর ফ্রি রক্তের…

১লা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা